নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনার মধ্যে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছেন কিশোর প্রতিভা জেজে গ্যাব্রিয়েল।

ভবিষ্যতের মহাতারকা হিসেবে বিবেচিত ১৬ বছর বয়সী এই ফুটবলার গত সেপ্টেম্বরে ইউনাইটেডকে চমকে দিয়ে ক্লাবটির হয়ে নিজের রেজিষ্ট্রেশন বাতিলের অনুরোধ করেন। তার ১৬তম জন্মদিনের এক মাস আগেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ইউনাইটেডের মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি গ্যাব্রিয়েলের।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আপনারা আমাকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, যা আমি সব সময় মনে রাখব। প্রত্যেক কোচ ও স্টাফ সদস্য, সতীর্থ এবং যারা আমাকে সমর্থন করেছেন আমার ওপর বিশ্বাস রাখার এবং বেড়ে উঠতে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ।”

“জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার গল্পের অংশ হয়ে থাকবে।”

স্কাই স্পোর্টস জানিয়েছে, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে গ্যাব্রিয়েলকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।

সাবেক আইরিশ আন্তর্জাতিক ফুটবলার জো ও’সেরুইলের ছেলে গ্যাব্রিয়েল গত মৌসুমে ইউনাইটেডের একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তাকে দ্রুত মূল দলে উন্নীত করার পরিকল্পনাও ছিল ক্লাবটির।

আগস্টে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর সেপ্টেম্বরে ব্রাইটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার অপেক্ষায় ছিলেন গ্যাব্রিয়েল।

তবে ওই ম্যাচের আগের দিনই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০