নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধি:

শীতের আগমনের সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়ে যায়। এ বাস্তবতাকে সামনে রেখে ইসলামিক রিলিফ বাংলাদেশ উলিপুর উপজেলার ৫০০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ক্রয়ের জন্য ভাউচার বিতরণ করেছে।

উলিপুরের কেআর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মাঝে জনপ্রতি ৩,০০০ টাকা মূল্যের ভাউচার বিতরণ করা হয়। ভাউচারপ্রাপ্ত পরিবারগুলো নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারবেন, যা তাদের মর্যাদাপূর্ণভাবে সহায়তা গ্রহণের সুযোগ করে দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ. টি. এম. আরিফ বলেন, “শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এটি উপকারভোগী পরিবারগুলোর জন্য অত্যন্ত কার্যকর সহায়তা হিসেবে বিবেচিত হবে।”
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, পর্যবেক্ষণ, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ (MEAL) সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং মো. আব্দুস সালাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাউচার পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, শীতের শুরুতেই এ সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা সহজ হবে এবং শীতজনিত কষ্ট অনেকাংশে হ্রাস পাবে।উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকা উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ তারই ধারাবাহিকতায় পরিচালিত একটি মানবিক উদ্যোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০