বাহরাইনে ৬৪ জন শিয়া মুসলিমকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে তেহরানের সম্পর্ক থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে সাজাগুলোকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মিথ্যা অজুহাতে দেওয়া এসব নিষ্ঠুর সাজাকে তারা মানবাধিকারের পরিকল্পিত ও ব্যাপক লঙ্ঘন বলে মনে করে।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেও উল্লেখ করা হয়।
মন্তব্য করুন