নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণ ও দ্রুততর করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে।

আজ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধীদলের সংসদ সদস্য রায়হান সিরাজী (রংপুর-১), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আবদুল গফুর (কুষ্টিয়া-২), আবুল হাসান (সিলেট-৫), আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২), আবদুস সাত্তার (নীলফামারী-১), সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য মোছা. নাজমুন নাহার, মজেদুর রহমান (গাইবান্ধা-১), সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য সাবিকুন্নাহার, আবদুল আলীম (বাগেরহাট-৪), কামরুল হাসান (ময়মনসিংহ-৬), আলী আসগর (পাবনা-৩), জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)। তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলটি উত্থাপনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৃহত্তর জনস্বার্থে এ আইন প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুতের মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ ত্বরান্বিত করতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬-এর সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়েছিল।

প্রস্তাবিত আইনটি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনগুলোতে দীর্ঘমেয়াদি বিদ্যুতের মূল্য নির্ধারণ, ভবনের ছাদ ব্যবহারের ভাড়া পরিশোধ এবং দু’টি বিনিয়োগ মডেলের আওতায় স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না।

বিবৃতিতে বলা হয়, পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে বেসরকারি বিনিয়োগকারীরা সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় বহন করবেন এবং ভবন মালিককে বিদ্যুৎ সরবরাহ করবেন। অন্যদিকে, মূলধনী ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে ভবন মালিক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপনের ব্যয় বহন করবে এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা তাদের থাকবে।

এর আগে গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান আইনে কিছু সংশোধনী আনতে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন।

অধ্যাদেশ উত্থাপনের বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, সরাসরি সংসদে বিল উত্থাপন না করে সরকার কেন অধ্যাদেশ জারি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০