নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে নয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের ‘আইন প্রণয়ন প্রক্রিয়া’ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল যুক্তরাজ্য পার্লামেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে চিফ হুইপসহ বাংলাদেশের আটজন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতি, বিলের ধরন, পাবলিক বিল কমিটির ভূমিকা এবং আইন প্রণয়নের আগে ও পরে পর্যালোচনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উভয় দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার কাঠামো, সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বৈঠকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

২

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

৪

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

৫

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

৬

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

৭

​ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

৮

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

৯

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

১০

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিউম্যান

১১

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

১২

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে কাজ শিখছে রোবট

১৩

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রে/ফ/তার

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

১৬

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

১৭

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা করছে ইউক্রেন

১৮

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র কারাগারে

১৯

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

২০