নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন-এর সঙ্গে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে চীনা প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল আজ বুধবার কুয়েট ক্যাম্পাস পরিদর্শন করে।

আলোচনায় কুয়েট ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণা অনুদান প্রদানের বিষয় গুরুত্ব পায়।

কুয়েটে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম, নেট বাংলা সোলারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ বি এম রেজা ইসলাম এবং কুয়েটের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি এম মাহফুজুর রহমান।

আলোচনায় কুয়েট ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপনের একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল স্থাপন করা হবে এবং এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদনে কুয়েটের অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।

এছাড়া কুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন খাতে গবেষণা অনুদান প্রদানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নে এ অনুদান ব্যবহারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

এসব ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারিত হলে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হয়।

আলোচনায় সংশ্লিষ্ট পক্ষসমূহ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে কুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের জ্বালানি, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০