সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদী থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নদীর কচুরিপানার মধ্যে লুকানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। উদ্ধার করা পিস্তলটি ৭.৬৫ মিলিমিটার (মিমি) ক্যালিবারের বিদেশি পিস্তল বলে জানা গেছে।
তবে অস্ত্র ও গুলিগুলো সেখানে কারা, কী উদ্দেশ্যে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে এসআরবি-৯-এর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে আরও জানা যেতে পারে।
মন্তব্য করুন