নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য আসছে বিশেষ উপহার। আগামী ২ নভেম্বর অভিনেতার জন্মদিনে মুক্তি পেতে পারে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টিজার। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। টিজারটির মাধ্যমেই শুরু হতে পারে ছবিটির বৈশ্বিক প্রচার কার্যক্রম। এতে শাহরুখ খানকে নতুন এক রূপে দেখা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, ‘কিং’-এর টিজারে থাকবে জমকালো অ্যাকশন, আকর্ষণীয় সংলাপ এবং শাহরুখের ভিন্নধর্মী উপস্থিতি। তবে টিজারের দৃশ্য বা সংলাপ নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।

শাহরুখের জন্মদিনে টিজার প্রকাশের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ। তবে শেষ পর্যন্ত ২ নভেম্বরই টিজার প্রকাশিত হবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

১

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে হত্যা, খালে পড়ার পরও রেহাই পাননি ‘ডাকাত সর্দার’

২

পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’-এর সফল পরীক্ষা, বাড়ল সামরিক সক্ষমতা

৩

এলপিজির বাড়তি দাম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা

৪

জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!

৫

ঢাকা–চট্টগ্রাম রেলপথে আসছে বড় পরিবর্তন, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

৬

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের সম্মানে উত্তরা ক্লাবে নৈশভোজ

৭

আতালের সেঞ্চুরিতে আফগানদের প্রতিরোধ, মিরাজের জোড়া আঘাতে জয়ের আশা বাংলাদেশের

৮

রঙিন ওড়না, মেকআপ কিংবা চুল দেখা গেলেই আটক, আফগানিস্তানে তালেবানের কঠোর অভিযান

৯

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

১০

১৩ ঘণ্টায় ১০ বার অগ্ন্যুৎপাত, ইন্দোনেশিয়ার সেমেরুতে বিপজ্জনক লাভাপ্রবাহের সতর্কতা

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

১২

ফলোআপ, মন্দিরে চুরি,সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ১৭ ঘণ্টায় মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

১৪

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

১৫

দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন.

১৬

রাণীনগরে ৫০টি দুর্গামন্দিরে ৬০০ কেজি করে চাল ও গাছ উপহার

১৭

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

১৮

আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, লিড ৩২৯ রানের

১৯

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

২০