রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
মোঃ নেকীদুল ইসলাম
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার ৫০টি পূজামন্দিরে সরকারি বরাদ্দের ৬০০ কেজি করে চাল ও দুটি করে গাছ বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের পুরোহিতকে উপহার হিসেবে ধুতি দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু এসব অনুদান ও উপহার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন