নিউজ ডেস্ক
৪৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

মজান আলী, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬খ্রি. সকাল ১১টায় উপজেলার ভাতুরিয়া মৎস্য আড়তে মধুখালী বেঙ্গল ইসলামী লাইফ অফিসের আয়োজনে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম গ্রাহক রনি শেখ এর পরিবারের হাতে ২ লক্ষ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়। জানা যায়, মরহুম রনি শেখ মাত্র ১১ মাস আগে বেঙ্গল ইসলামী লাইফে বীমা করেন এবং মাত্র ৩৩ হাজার ৩৩ টাকা জমা করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কোম্পানি তার নমিনীকে বিমা চুক্তি অনুযায়ী উক্ত টাকা পরিশোধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিএমডি ও প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) মোঃ জসিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও ডেপুটি প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) মোঃ সুলতান হোসেন খান, মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব হোসেন চৌধুরী (ইরান) এবং রিজিওনাল সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ (বোয়ালমারী, ফরিদপুর) মোঃ শরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী অফিসের সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ জনাব মোঃ রাজিব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘাট, কামারখালী, আড়পাড়া ও ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জসিম উদ্দীন বলেন, “প্রত্যেকটা মানুষেরই ইন্স্যুরেন্সের আওতায় আসা উচিত। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা থাকলে একজন গ্রাহক প্রতিবছর স্বাস্থ্যসেবা বাবদ চিকিৎসা খরচ পেতে পারেন এবং তার পরিবারের জন্য এমবিবিএস ডাক্তারের পরামর্শ সম্পূর্ণ ফ্রি পাবেন। এছাড়া বীমার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো গ্রাহক মৃত্যুবরণ করলে তার নমিনীকে চুক্তি অনুযায়ী সমস্ত টাকা পরিশোধ করা হয়। বেঙ্গল ইসলামী লাইফ কথায় নয়, কাজে বিশ্বাসী।” চেক গ্রহণের পর মরহুমের পরিবারের পক্ষ থেকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

১

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে হত্যা, খালে পড়ার পরও রেহাই পাননি ‘ডাকাত সর্দার’

২

পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’-এর সফল পরীক্ষা, বাড়ল সামরিক সক্ষমতা

৩

এলপিজির বাড়তি দাম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা

৪

জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!

৫

ঢাকা–চট্টগ্রাম রেলপথে আসছে বড় পরিবর্তন, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

৬

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের সম্মানে উত্তরা ক্লাবে নৈশভোজ

৭

আতালের সেঞ্চুরিতে আফগানদের প্রতিরোধ, মিরাজের জোড়া আঘাতে জয়ের আশা বাংলাদেশের

৮

রঙিন ওড়না, মেকআপ কিংবা চুল দেখা গেলেই আটক, আফগানিস্তানে তালেবানের কঠোর অভিযান

৯

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

১০

১৩ ঘণ্টায় ১০ বার অগ্ন্যুৎপাত, ইন্দোনেশিয়ার সেমেরুতে বিপজ্জনক লাভাপ্রবাহের সতর্কতা

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

১২

ফলোআপ, মন্দিরে চুরি,সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ১৭ ঘণ্টায় মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

১৪

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

১৫

দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন.

১৬

রাণীনগরে ৫০টি দুর্গামন্দিরে ৬০০ কেজি করে চাল ও গাছ উপহার

১৭

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

১৮

আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, লিড ৩২৯ রানের

১৯

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

২০