নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণবার এবং একটি আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক করা পণ্যের শুল্ককরাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় ৬১ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও আইফোন আটক

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি জোরদার করেন।

এ সময় কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা বিধি অনুযায়ী তা পরীক্ষা করেন।

পরীক্ষাকালে তাঁর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স আটক করা হয়। আটক পণ্যের শুল্ককরাদিসহ আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

চট্টগ্রামে জুতার ভেতরে লুকানো স্বর্ণ উদ্ধার

অন্যদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সকাল ৭টা ৩০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।

পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে পূর্বে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও লিপিবদ্ধ রয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের এ অভিযানে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়। শুল্ককরাদিসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

এক সপ্তাহে চট্টগ্রামে ৯০২ গ্রাম স্বর্ণ আটক

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ৯০২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার। এসব স্বর্ণ ডিএম মূলে আটক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চোরাচালান প্রতিরোধে নজরদারি অব্যাহত

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ এবং তাৎক্ষণিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে একই দিনে পরিচালিত পৃথক অভিযানকে চোরাচালান প্রতিরোধে অধিদপ্তরের চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজস্ব সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

১

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

২

দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন.

৩

রাণীনগরে ৫০টি দুর্গামন্দিরে ৬০০ কেজি করে চাল ও গাছ উপহার

৪

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

৫

আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, লিড ৩২৯ রানের

৬

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

৭

বীরগঞ্জে বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রিকালে আটক, থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগ।

৮

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, পিবিআই কার্যালয়ে ব্রিফিং

৯

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

১০

চুয়েটে ছাত্রদলের সমর্থন পেয়েও অবরুদ্ধ নতুন উপাচার্য, আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন কতটা?

১১

লিটনের সেঞ্চুরির পর এবাদতের জোড়া আঘাত, জয়ের স্বপ্নে বাংলাদেশ

১২

৯ হাজার রানের ক্লাবে লিটন

১৩

ডিমলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৪

নয়া দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে জোরদার নিরাপত্তা, ১২ সাংবাদিক আটক

১৫

ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১৬

দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

১৭

দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

১৮

সাভারে পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি

১৯

বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি

২০