নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

মাহিদুল ইসলাম ফরহাদ :চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিএসসি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এসআরবি-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে কয়েকজন মাদক কারবারি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পারে আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে নিয়ামতপুরের রাউতাড়া গ্রামে বসবাসকারী মো. তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মো. জিয়াউল হক (৪৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারিসহ অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

১

মাদক নির্মূলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

২

নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, তরুণকে জিজ্ঞাসাবাদ

৩

চার হয়েছে ভেবে নিশ্চিন্তে হাঁটছিলেন তিলক, অদ্ভুত রানআউটে হতবাক সবাই

৪

বেনাপোলে অপপ্রচারের বিরুদ্ধে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির “

৫

রিয়াদ বিমানবন্দরে ফের ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১৩; কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদির

৬

টেস্টে ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ, হ্যাটট্রিকের নেপথ্যে লিটনের পরামর্শ

৭

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

৮

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

৯

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান

১০

হাসানের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

১১

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

১২

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশুদের পায়ে শিকল, নির্যাতনের ভিডিও ছড়িয়ে তীব্র ক্ষোভ

১৩

নবীনগরের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে হাজী সাইদুল আলম সোরাফ

১৪

ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ছাত্রলীগের রোটন, ফিরলেন লাশ হয়ে

১৫

বিক্ষোভ ঠেকাতে রাজধানী অচল নয়, দিল্লি পুলিশকে কড়া নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

১৬

কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

১৭

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, হুতিদের বিরুদ্ধে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

১৯

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ

২০