নিউজ ডেস্ক
৫৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল (৯ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আল-আমিনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।পরে এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতের অন্ধকারে টর্চলাইটের আলোয় চলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা

১

দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

২

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: গ্রেপ্তার অটোরিকশাচালক, বেরিয়ে এলো ঘটনার বিস্তারিত

৩

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

৪

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় চমক, ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’

৫

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

৬

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

৭

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

৮

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

৯

দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি।

১০

দিনাজপুর জেলা এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু.

১১

বাস চালকের মেয়ের নোবেল জয় : আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন তোলপাড়

১২

রুকন শিক্ষা শিবির -২০২৬ । বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের নিয়ে রুকন শিক্ষা শিবির

১৩

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

১৪

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে আবারও ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

১৫

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

১৬

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

১৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৮

পরিকল্পনা বদলায়নি আফগানিস্তান, আহমদজাইয়ের রিভার্স সুইংয়ে চাপে বাংলাদেশ

১৯

ভিআইপি লাউঞ্জ ব্যবহারে পরিচয় গোপন, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল

২০