সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন নবীনগর প্রেসক্লাবের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক, মোহনা টিভি ও দৈনিক আজকের পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি এবং বিশিষ্ট শিল্পপতি হাজী সাইদুল আলম সোরাফ।
রোববার (১১ অক্টোবর) সকালে তিনি ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি নেতা আবুল হাসানাত আলম রাজিব ভূঁইয়া।
পরিদর্শনকালে হাজী সাইদুল আলম সোরাফ কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
স্থানীয় মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ক্লিনিকের অবকাঠামোগত সুবিধা ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করতে এ ধরনের পরিদর্শন ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন