টঙ্গী (গাজীপুর):গাজীপুরের টঙ্গীতে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এরশাদনগর ১ নম্বর ব্লকের সমাজকল্যাণ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মারুফ আহমেদ জানান, মাদকবিরোধী সংবাদ প্রকাশের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করায় তাঁকে আগে হুমকি দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় শুক্রবার সকালে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে দাবি করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন