নিউজ ডেস্ক
৫৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

মাদক নির্মূলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, প্রকাশ্যে ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধ এবং চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী র‍্যালি করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ও ‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চণ্ডীতলা ও রেলবাগান এলাকায় সম্প্রতি মাদকের বিস্তার বেড়েছে বলে তাঁরা মনে করছেন। এসব এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের কারণে তরুণ ও যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কর্মসূচিতে বক্তব্য দেন যুবদল নেতা মো. শওকত আলী। এ সময় তিনি ও অন্যান্য অংশগ্রহণকারী মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক এলাকাবাসী অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

১

মাদক নির্মূলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

২

নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, তরুণকে জিজ্ঞাসাবাদ

৩

চার হয়েছে ভেবে নিশ্চিন্তে হাঁটছিলেন তিলক, অদ্ভুত রানআউটে হতবাক সবাই

৪

বেনাপোলে অপপ্রচারের বিরুদ্ধে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির “

৫

রিয়াদ বিমানবন্দরে ফের ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১৩; কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদির

৬

টেস্টে ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ, হ্যাটট্রিকের নেপথ্যে লিটনের পরামর্শ

৭

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

৮

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

৯

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান

১০

হাসানের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

১১

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

১২

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশুদের পায়ে শিকল, নির্যাতনের ভিডিও ছড়িয়ে তীব্র ক্ষোভ

১৩

নবীনগরের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে হাজী সাইদুল আলম সোরাফ

১৪

ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ছাত্রলীগের রোটন, ফিরলেন লাশ হয়ে

১৫

বিক্ষোভ ঠেকাতে রাজধানী অচল নয়, দিল্লি পুলিশকে কড়া নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

১৬

কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

১৭

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, হুতিদের বিরুদ্ধে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

১৯

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ

২০