নিউজ ডেস্ক
৪৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

জীবিত অবস্থায় মাকে দেখতে পারেনি তূর্য, মৃ/ত্যুর পর শেষ দেখা কারাফটকে

নিজস্ব ডেস্ক | লিড নিউজ ২৪:

মা কারাগারে বন্দি। দীর্ঘদিন ধরে অসুস্থ সন্তান অপেক্ষায় ছিল মায়ের সান্নিধ্য পাওয়ার। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো মৃত্যুর মধ্য দিয়ে। অবশেষে ছেলের সঙ্গে মায়ের দেখা হলো, তবে জীবিত অবস্থায় নয়, নিথর দেহে।

কারাবন্দি যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিস্বর্গ হোসেন তূর্য শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তূর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে যান স্বজনরা। সেখানেই শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ পান কারাবন্দি মা।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, মৃত সন্তানকে শেষবারের মতো দেখার জন্য শারমিনের প্যারোলে মুক্তির চেষ্টা করা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তাঁকে কারাগারের বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরে কারাফটকে মরদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. নজরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় কারাফটকে প্রায় দুই মিনিটের জন্য সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।

এদিকে তূর্যের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও ছেলের পুরোনো কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে শারমিনকে অসুস্থ সন্তানের চিকিৎসা ও পরিচর্যার কথা তুলে ধরে মুক্তির আকুতি জানাতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে তূর্যও তার মায়ের মুক্তি চেয়েছিল।

এর আগে গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।

শারমিন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন।

তূর্যের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি কারাবন্দিদের পরিবারের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি এবং বিশেষ পরিস্থিতিতে প্যারোলে মুক্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

১

জীবিত অবস্থায় মাকে দেখতে পারেনি তূর্য, মৃ/ত্যুর পর শেষ দেখা কারাফটকে

২

দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

৩

ভেনেজুয়েলায় প্রথম সফরে স্বাস্থ্য খাতে সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

৪

গঠনতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নে সাধারণ সভা

৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

৬

ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম

৭

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

৮

মাওলানা সাদের বক্তব্যে আকিদাগত বিচ্যুতির অভিযোগ, দেওবন্দের আপত্তির কারণ জানালেন সালমান বজুনুরি

৯

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

১০

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

১১

নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে , পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

১২

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

১৩

৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: বাস্তববাদী জিয়াউর রহমান

১৪

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

১৫

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১৬

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

১৭

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

১৮

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

১৯

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০