পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
শুক্রবার রাতে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা যুবদল আয়োজিত ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।
সভায় জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, সিনিয়র সহ সভাপতি মুবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন