নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে , পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে – পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

২৮ নভেম্বর ২০২৬ (শনিবার), হাতিরঝিল, ঢাকা

‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া রান-২০২৬। সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার।

শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয় এ আয়োজন। এতে সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান—দুটি ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নিয়ে পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন এবং নির্মল পরিবেশের বার্তা তুলে ধরেন।

আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন____পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়। পর্যটন মানে প্রকৃতিকে জানা, দেশকে চেনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। আমাদের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।

তিনি আরও বলেন, পর্যটনের বিকাশের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশের অবক্ষয় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

পর্যটনের উন্নয়ন সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, দেশের ১৪৯৮ টি পর্যটন স্পট নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণের জন্য কাজ চলছে। এসময় আজকের মিডিয়া রানের মতো কর্মসূচি কক্সবাজারের মতো পর্যটন স্পটগুলোতেও আয়োজনের জন্য আহ্বান জানান মন্ত্রী।

বক্তব্য শেষে শেষে মন্ত্রী তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

১

জীবিত অবস্থায় মাকে দেখতে পারেনি তূর্য, মৃ/ত্যুর পর শেষ দেখা কারাফটকে

২

দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

৩

ভেনেজুয়েলায় প্রথম সফরে স্বাস্থ্য খাতে সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

৪

গঠনতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নে সাধারণ সভা

৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

৬

ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম

৭

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

৮

মাওলানা সাদের বক্তব্যে আকিদাগত বিচ্যুতির অভিযোগ, দেওবন্দের আপত্তির কারণ জানালেন সালমান বজুনুরি

৯

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

১০

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

১১

নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে , পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

১২

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

১৩

৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: বাস্তববাদী জিয়াউর রহমান

১৪

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

১৫

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১৬

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

১৭

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

১৮

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

১৯

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০