নিউজ ডেস্ক
১৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই উদ্যোগের প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

​বিদেশগামী এই কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি) উপস্থিত ছিলেন।

​অভিবাসন ব্যয় শূন্যের কোঠায় নামিয়ে এনে সরকারিভাবে দক্ষ ও নিরাপদ কর্মী প্রেরণের এই পদক্ষেপকে শ্রমবাজারের জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী যাত্রার প্রাক্কালে কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের নিরাপদ যাত্রা ও কর্মজীবনের সফলতা কামনা করেন।

​সংশ্লিষ্টদের মতে, কোনো ধরনের আর্থিক খরচ ছাড়াই সরকারি তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের এই সুযোগ সাধারণ কর্মীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০