নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

 

যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের কাছে নিজের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। বুধবার ২৫ নভেম্বর (২০২৬) ইং তারিখ সন্ধ্যা ৬ টার দিকে শার্শা উপজেলা বিএনপি’র ( নাভারন ) দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নিকট আবেদনপত্র জমা দেওয়া শেষে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামালের নিকট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ জাহাঙ্গীর হোসেন এর নামে হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলার নথিপত্র জমা প্রদান করেন। এ সময় উপজেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। জাহাঙ্গীর হোসেনর মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে খুশির আলোচনা-পর্যালোচনা। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শেষ পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০