নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

নওগাঁবাসীকে ভালোবাসায় সিক্ত করে বদলি হলেন মানবিক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম

” কাজী স্বাধীন “
স্টাফ রিপোটার :-

নওগাঁর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের হৃদয়ে ভালোবাসার স্থায়ী আসন গড়ে বিদায় নিলেন জেলার বিদায়ী পুলিশ সুপার (এসপি) মোঃ তারিকুল ইসলাম। সম্প্রতি তাঁকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। কর্মস্থল পরিবর্তনের নিয়মে তিনি নওগাঁ ছাড়লেও তাঁর মানবিকতা, সাহসিকতা এবং জনবান্ধব পুলিশিংয়ের স্মৃতি নওগাঁবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

নওগাঁয় দায়িত্ব পালনকালে মোঃ তারিকুল ইসলাম কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবেই কাজ করেননি, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে একজন দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করেছেন। দিন-রাত কিংবা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছেন তিনি। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। তাঁর দরজা সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল, যা তাঁকে জেলার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে।

অপরাধ দমনে তাঁর কঠোর ও আপসহীন অবস্থান নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এক ইতিবাচক পরিবর্তন এনেছিল। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ডাকাতি, চুরি ও হত্যাসহ যেকোনো চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হওয়ার পরপরই তাঁর বিচক্ষণ নেতৃত্বে দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি ও ধারাবাহিক সাঁড়াশি অভিযান জেলার যুবসমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাঁর সুযোগ্য নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের প্রতিটি সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মানসিকতা আরও সুদৃঢ় হয়েছে। সহকর্মীদের প্রতি তাঁর স্নেহশীল আচরণ এবং সঠিক দিকনির্দেশনা বাহিনীকে আরও গতিশীল করে তুলেছিল।বদলির খবরে নওগাঁর সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। স্থানীয়দের মতে, সরকারি চাকরির নিয়মে কর্মস্থল বদল হওয়া স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু মানুষের কল্যাণে করা ভালো কাজ কখনো মুছে যায় না। নওগাঁবাসী বিদায়ী এই পুলিশ সুপারের নতুন কর্মস্থলে পিবিআই-তে আরও সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০