নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

রিমন হোসেন, সৌদি আরব

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা এবং দেশটি ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী ২ হাজার ২১১ জন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এদিকে, একই সময়ে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ১৪ জনকেও আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা, আইন লঙ্ঘনকারীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া কিংবা তাদের আশ্রয় ও অন্যান্য সহায়তা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আহম্মদ সোহেল মনজুর

২

নগরীর যানজট নিরসনে নিবন্ধনহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে : চসিক প্রশাসক

৩

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

৪

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

৫

যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

৬

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট

৭

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, অ্যাথলেটিকোর জয়

৮

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

৯

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

লালমোহনে বসতঘর সংলগ্ন দোকান ও গুদামে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১১

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল

১২

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁ/জা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার

১৩

প্রান্তিক পরিবহনের বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আ/হত ১

১৪

১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

১৫

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

গোপালগঞ্জসহ ১৩ জেলায় আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের বিশেষ উদ্যোগ, ঢাকা রেঞ্জে আরও ১২ কর্মকর্তা

১৭

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

১৮

অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

১৯

ইসরাইলে সরকার গঠন নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ

২০