নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা।

উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিনিধি ভার্জিনিয়া ফক্সকে হারিয়ে ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ড জয়ী হওয়ায় দলটি এ সাফল্য পেয়েছে বলে রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। নির্বাচনে একের পর এক অপ্রত্যাশিত পরাজয়ের মুখে পড়েছেন রিপাবলিকান প্রার্থীরা। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের প্রতি মার্কিন ভোটারদের তীব্র অসন্তোষেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

রোববার সিবিএস নিউজ ও এনবিসি নিউজ চাক হাবার্ডের বিজয়ের পূর্বাভাস দেয়। তার জয়ের মধ্য দিয়ে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮-এ।

১৯৯২ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন পেয়েছিল। এরপর এই প্রথম কোনো দল মার্কিন প্রতিনিধি পরিষদে এত বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।

ডেমোক্র্যাটদের এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রতিনিধি পরিষদে দলটির নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই শতাব্দীতে কংগ্রেসে কোনো দলের অর্জন করা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটরা। দারুণ!’

এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে পুনর্গণনার আবেদন করেছিলেন ভার্জিনিয়া ফক্স। পুনর্গণনার প্রক্রিয়া শেষ হওয়ার পর রোববারের ফলাফলে হাবার্ডের জয় নিশ্চিত হয়।

হাবার্ড জানান, তিনি ফক্সের সঙ্গে কথা বলেছেন। পুনর্গণনার ফলাফল পাওয়ার পর ফক্স উদারভাবে পরাজয় মেনে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাবার্ড বলেন, ‘কংগ্রেসে কয়েক দশকের সেবা এবং অসংখ্য ত্যাগের জন্য কংগ্রেসওম্যান ফক্সকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই।’

ডেমোক্র্যাটদের এই বিজয়ের ফলে ট্রাম্প প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার সুযোগ পাবে দলটি।

ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ সরকারের ওপর তাদের রাজনৈতিক প্রভাব বাড়াবে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে মার্কিন জনগণের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে গভীর অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। এমনিতেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষ এতে আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক

২

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৩

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৪

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

৫

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

৬

ঈশ্বরদীতে বিএনপির মিছিল ঘিরে গুলি, জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে আগুন

৭

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ

৮

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

৯

ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ

১০

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

১১

নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

১২

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

১৩

মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মালয়েশিয়ার পরামর্শ

১৪

প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন

১৫

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে ৬৭টি ইউনিয়নে নির্বাচন

১৭

সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

১৮

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

১৯

চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা

২০