নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

লালমোহনে বসতঘর সংলগ্ন দোকান ও গুদামে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

​মো মামুন হাজী লালমোহন :

ভোলার লালমোহন উপজেলায় বসতঘর সংলগ্ন একটি মুদি, বিকাশ ও ভ্যারাইটিজ মালামালের দোকান এবং পাশের গুদামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানি বাদী হয়ে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহন থানার রমাগঞ্জ ইউনিয়নের রমাগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাসুদ (৩৫) তাঁর বসতঘরের সামনেই মুদিখানা, বিকাশ ও ভ্যারাইটিজ পণ্যের দোকান পরিচালনা করেন। দোকানের ভেতর দিয়ে বসতঘরে যাতায়াতের একটি দরজা রয়েছে এবং দোকানের পশ্চিম পাশে একটি গুদামঘর রয়েছে। দোকান ও গুদামঘর—উভয় স্থানেই সিসি ক্যামেরা লাগানো ছিল।

​ভুক্তভোগী মো. মাসুদ জানান, প্রতিদিনের মতো গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে বেচাকেনা শেষে দোকানের সামনের দুটি শাটারে বাইরে থেকে তালা লাগিয়ে তিনি বসতঘরে ঘুমাতে যান। পরদিন ১৯ নভেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘরের ভেতরের দরজার কাছে গেলে তিনি দেখেন দরজাটি ভেতর থেকে আটকানো।

​পরবর্তীতে বসতঘর দিয়ে দোকানের সামনে গিয়ে তিনি দেখতে পান, শাটারে লাগানো দুটি তালাই ভাঙা এবং দোকানের পশ্চিম পাশের বেড়ার টিন কাটা। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় সাক্ষী মো. ছলেমান, মো. হানিফ, মো. জহিরসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। সাক্ষীদের উপস্থিতিতে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ক্যাশবাক্স খোলা এবং ভেতরে থাকা আনুমানিক ৫ হাজার টাকা ও ক্যাশবাক্সের পাশে র‍্যাগে রাখা ৬০ হাজার টাকা উধাও।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর রাত ১১টা থেকে ১৯ নভেম্বর ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত চোরের দল পশ্চিম পাশের বেড়ার টিন খুলে গুদামঘরে ঢুকে সেখানকার সিসি ক্যামেরা খুলে ফেলে। এরপর গুদাম থেকে দোকানে ঢোকার দরজার তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। সব মিলিয়ে চোরেরা দোকানঘর থেকে মোট ৬৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনার সময় দোকানের ভেতরের সিসি ক্যামেরা সচল ছিল বলেও অভিযোগে জানানো হয়।

​বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর ভুক্তভোগী মো. মাসুদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আহম্মদ সোহেল মনজুর

২

নগরীর যানজট নিরসনে নিবন্ধনহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে : চসিক প্রশাসক

৩

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

৪

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

৫

যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

৬

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট

৭

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, অ্যাথলেটিকোর জয়

৮

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

৯

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

লালমোহনে বসতঘর সংলগ্ন দোকান ও গুদামে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১১

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল

১২

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁ/জা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার

১৩

প্রান্তিক পরিবহনের বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আ/হত ১

১৪

১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

১৫

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

গোপালগঞ্জসহ ১৩ জেলায় আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের বিশেষ উদ্যোগ, ঢাকা রেঞ্জে আরও ১২ কর্মকর্তা

১৭

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

১৮

অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

১৯

ইসরাইলে সরকার গঠন নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ

২০