নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

এমন গুঞ্জনে বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে ৪৯ বিজিবি যশোর।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির একটি টহল দলকে বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিতে দেখা যায়।

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।

তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে একটি গুঞ্জন ছড়িয়ে দেয় শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। কার্যক্রম নিষিদ্ধ দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর আছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’

বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ‘সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী তথা সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনও অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আমরা। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আহম্মদ সোহেল মনজুর

২

নগরীর যানজট নিরসনে নিবন্ধনহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে : চসিক প্রশাসক

৩

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

৪

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

৫

যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

৬

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট

৭

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, অ্যাথলেটিকোর জয়

৮

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

৯

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

লালমোহনে বসতঘর সংলগ্ন দোকান ও গুদামে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১১

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল

১২

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁ/জা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার

১৩

প্রান্তিক পরিবহনের বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আ/হত ১

১৪

১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

১৫

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

গোপালগঞ্জসহ ১৩ জেলায় আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের বিশেষ উদ্যোগ, ঢাকা রেঞ্জে আরও ১২ কর্মকর্তা

১৭

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

১৮

অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

১৯

ইসরাইলে সরকার গঠন নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ

২০