নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) (কুমিল্লা):

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণী, সম্ভাবনাময় উদ্যোক্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাকিউর রহমান, যমুনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। যমুনা ব্যাংক মনোহরগঞ্জ শাখার ম্যানেজার নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ডাচ বাংলা ব্যাংকের মনোহরগঞ্জ সাব ব্রাঞ্চের নির্বাহী অফিসার নয়ন চন্দ্র নাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, সেক্রেটারি মাওলানা আবদুল হাই, সোনালী ব্যাংক মনোহরগঞ্জ শাখার ম্যানেজার সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা প্রদান করা গেলে তারা নিজেদের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক তাদের মাঝে জামানত বিহীন ২০ লাখ টাকা ঋণ প্রদান করে নতুন উদ্যোগক্তাদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আহম্মদ সোহেল মনজুর

২

নগরীর যানজট নিরসনে নিবন্ধনহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে : চসিক প্রশাসক

৩

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

৪

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

৫

যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

৬

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট

৭

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, অ্যাথলেটিকোর জয়

৮

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

৯

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

লালমোহনে বসতঘর সংলগ্ন দোকান ও গুদামে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১১

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল

১২

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁ/জা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার

১৩

প্রান্তিক পরিবহনের বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আ/হত ১

১৪

১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

১৫

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

গোপালগঞ্জসহ ১৩ জেলায় আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের বিশেষ উদ্যোগ, ঢাকা রেঞ্জে আরও ১২ কর্মকর্তা

১৭

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

১৮

অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

১৯

ইসরাইলে সরকার গঠন নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ

২০