নিউজ ডেস্ক
২৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

যশোরে নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরে কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাশ্রমে নেমেছেন শতাধিক মানুষ। স্থানীয় এক নারী চিকিৎসকের ফেসবুক পোস্টের আহ্বানে সাড়া দিয়ে খুলনা ও যশোরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ এই উদ্যোগে অংশ নিয়েছেন। তাদের দাবি, শুধু স্বেচ্ছাশ্রমে নয়, নদটি রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।

যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে একসময় জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়। তবে খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে গেছে নদটি।

অভিযোগ রয়েছে, আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্যও সরাসরি নদে ফেলা হচ্ছে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব।

নদের এমন অবস্থা দেখে পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেন স্থানীয় চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তার আহ্বানে ‘ওয়াফ ফাউন্ডেশন’-এর ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবী নদে নেমে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।

চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা বলেন, সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে। তিনি বলেন, নদে পানির ওপর আকাশের ছায়া দেখতে চান। এ জন্য নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, চিকিৎসক উষার ফেসবুক পোস্ট দেখে তারা এই উদ্যোগে যুক্ত হয়েছেন। খুলনা ও যশোরের প্রায় ১০০ স্বেচ্ছাসেবী কাজ করছেন। তবে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ভালোভাবে করা সম্ভব হতো।

আরেক বাসিন্দা সোহরাব হোসেন বলেন, নদ খননে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল ধরে রাখা যায়নি। যাদের ওপর নদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাদেরই এ কাজে এগিয়ে আসা উচিত।

স্থানীয় বাসিন্দা রুবিনা আফরোজ বলেন, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বর্জ্যে নদটি দূষিত হয়ে গেছে। কষ্ট হলেও নদ পরিষ্কারের কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে।

এদিকে স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যশোর পৌরসভা। প্রতিষ্ঠানটির পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদ পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রশংসনীয়। নদে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

১

হাডুডু ফাইনাল খেলা দেখতে, দর্শকের ভীড়, ফিরে এলো হারানো ঐতিহ্য

২

দেশব্যাপী জালাও পোড়াও  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

৩

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যায়

৪

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ: প্রেস মিনিস্টার

৫

আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে করিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

৬

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি

৭

উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে

৮

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

৯

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি

১১

কালিগঞ্জে পিতাকে ফিরেপেতে সন্তানদের আকুতি!!ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১২

চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

জাপানের সফটব্যাংকের এক প্রান্তিকেই ৭০০ কোটি ডলার নিট লোকসান

১৪

গভীর রাতে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ–ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

১৫

আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

১৬

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৭

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ

১৮

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

২০