নিউজ ডেস্ক
১৮ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

কালিগঞ্জে পিতাকে ফিরেপেতে সন্তানদের আকুতি!!ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

তরিকুল ইসলাম:
বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামে বাবাকে কারাগার থেকে মুক্ত করে আবারও স্বাভাবিক পারিবারিক জীবন ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে দুই ভাই মোহন (১৮) ও মুহিন (১২)। পারিবারিক বিরোধের জেরে তাঁদের বাবা মোঃ ইয়াছিন আলী গাজী কারাগারে থাকায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটছে বলে জানিয়েছে তারা। বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে দুই ভাই।

মঙ্গলবার (১০ নভেম্বর) (২০২৬) কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এসব কথা জানায়।

লিখিত বক্তব্যে দুই ভাই জানায়, তাদের বাবা মোঃ ইয়াছিন আলী গাজী ও মা মোছাঃ জোসনা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। একপর্যায়ে মা সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন বলে দাবি তাদের। মায়ের কথিত বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করেই পারিবারিক অশান্তির সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করে তারা।

দুই ভাইয়ের দাবি, তারা একাধিকবার মাকে বুঝিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু কোনো সমাধান হয়নি। বরং মায়ের কথিত সম্পর্কের বিষয়টি নিয়ে বিরোধ আরও জটিল হয়েছে। তাদের অভিযোগ, মায়ের পরিবারের কয়েকজন সদস্যের সহযোগিতায় তাঁদের বাবা, চাচা ও দাদির বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ করছে।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার নথি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মধ্যস্থতা চুক্তি নম্বর ১৫০৪/২৬ সম্পাদিত হয়। এতে আবেদনকারী হিসেবে মোছাঃ জোসনা খাতুন এবং প্রতিপক্ষ হিসেবে মোঃ ইয়াছিন আলী গাজী স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী উভয়ের বৈবাহিক সম্পর্ক বহাল রাখার বিষয়ে সম্মতি ছিল। চুক্তির ৪ নম্বর দফায় ২৯ সেপ্টেম্বর স্বামীকে অভিভাবক ও দুই সন্তানসহ স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাঁকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার কথা উল্লেখ ছিল।

নথিতে আরও বলা হয়, চুক্তির শর্ত অনুযায়ী স্ত্রীকে আনতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলে ৩০ সেপ্টেম্বর জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন ইয়াছিন আলী গাজী। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর উভয় পক্ষকে নিয়ে শুনানি ও আপস বৈঠক অনুষ্ঠিত হয়।

লিগ্যাল এইড অফিসের নথি অনুযায়ী, ওই বৈঠকে জোসনা খাতুন স্বামীর সঙ্গে সংসার করতে কিংবা স্বামীর বাড়িতে ফিরতে সম্মত হননি। অপরদিকে মেয়ের বাবা মেয়ে স্বামীর বাড়িতে না যাওয়ার কথা জানান।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির আবেদনকারী পক্ষের চুক্তি ভঙ্গের অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় মধ্যস্থতা চুক্তি নম্বর ১৫০৪/২৬-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ওই চুক্তির ভিত্তিতে দেনমোহর, খোরপোষ ও যৌতুকের মামলা দায়েরের জন্য জেলা লিগ্যাল এইড অফিস থেকে অনুমতি বা প্রত্যয়নপত্র না দেওয়ার আদেশের কথা উল্লেখ রয়েছে।

এদিকে, দুই ভাইয়ের অভিযোগ, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ১১(ক), ১১(খ) ও ৩০ ধারায় মামলা নম্বর ৪৬/২৬ দায়ের করা হয়। যৌতুকের দাবিতে মারধর ও গুরুতর জখম করার অভিযোগে দায়ের করা ওই মামলায় তাঁদের বাবা কারাগারে রয়েছেন বলে জানায় তারা।

তাদের দাবি, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁদের বাবাকে মামলায় জড়ানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে দুই ভাই জানায়, তারা কারও ক্ষতি করতে চায় না, প্রতিশোধও চায় না। তারা শুধু বাবাকে ফিরে পেতে চায়। তাদের ভাষায়, “মা যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতেন, তাহলে হয়তো সংসারটি এভাবে ভেঙে যেত না। আমরা আবার বাবার সঙ্গে স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই। আমাদের বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত ঘটনা প্রকাশ পাক।”

তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

১

হাডুডু ফাইনাল খেলা দেখতে, দর্শকের ভীড়, ফিরে এলো হারানো ঐতিহ্য

২

দেশব্যাপী জালাও পোড়াও  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

৩

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যায়

৪

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ: প্রেস মিনিস্টার

৫

আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে করিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

৬

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি

৭

উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে

৮

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

৯

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি

১১

কালিগঞ্জে পিতাকে ফিরেপেতে সন্তানদের আকুতি!!ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১২

চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

জাপানের সফটব্যাংকের এক প্রান্তিকেই ৭০০ কোটি ডলার নিট লোকসান

১৪

গভীর রাতে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ–ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

১৫

আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

১৬

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৭

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ

১৮

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

২০