নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যায়

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড ফ্রেশ সিরামিকসের আয়োজনে ‘নান্দনিকতার কারিগর’ শীর্ষক বর্ণিল অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাফল্য, ভবিষ্যৎ সম্ভাবনা ও নির্মাণশিল্পে সংশ্লিষ্ট পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৬টায় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রেশ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম।

তিনি বলেন, ফ্রেশ সিরামিকস শুধু একটি টাইলস ব্র্যান্ড নয়, বরং মানুষের স্বপ্নের স্থাপনাকে নান্দনিক ও আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে। এ শিল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলী, স্থপতি, নির্মাণ ব্যবসায়ী, ডিলার ও দক্ষ কারিগরদের সম্মিলিত প্রচেষ্টাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে ফ্রেশ সিরামিকস ভবিষ্যতেও উন্নতমানের পণ্য ও সেবা প্রদানে কাজ করবে। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ফ্রেশ সিরামিকসের ডিলার মেসার্স এম এম টাইলস অ্যান্ড স্যানিটারি-এর স্বত্বাধিকারী মো. মাকেরিন আলম বক্তব্যে বলেন, ফ্রেশ সিরামিকসের সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততা তাঁর জন্য গর্বের বিষয়। গুণগত মান, আধুনিক ডিজাইন ও গ্রাহকদের চাহিদা পূরণে ব্র্যান্ডটির পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বাজারে ফ্রেশ সিরামিকসের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গ্রাহকদের আস্থা ধরে রাখতে মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফ্রেশ সিরামিকসের ম্যানেজার (সেলস) মণিংকর বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মোহাম্মদ আল-আমিন, এক্সিকিউটিভ (সেলস) মো. রাজু আহমেদ এবং ব্র্যান্ডের সিনিয়র ম্যানেজার শাহজাদা ইয়াসির আরাফাত শুভ উপস্থিত ছিলেন। এছাড়া মেসিভ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অডিট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসির আবেদ খানসহ স্থানীয় প্রকৌশলী, ব্যবসায়ী, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী প্রতিনিধিরা। আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি গান, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন অতিথিদের আনন্দিত করে। প্রীতিভোজ সহ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

১

হাডুডু ফাইনাল খেলা দেখতে, দর্শকের ভীড়, ফিরে এলো হারানো ঐতিহ্য

২

দেশব্যাপী জালাও পোড়াও  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

৩

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যায়

৪

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ: প্রেস মিনিস্টার

৫

আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে করিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

৬

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি

৭

উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে

৮

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

৯

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি

১১

কালিগঞ্জে পিতাকে ফিরেপেতে সন্তানদের আকুতি!!ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১২

চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

জাপানের সফটব্যাংকের এক প্রান্তিকেই ৭০০ কোটি ডলার নিট লোকসান

১৪

গভীর রাতে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ–ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

১৫

আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

১৬

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৭

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ

১৮

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

২০