মোঃ মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
মাঠজুড়ে দর্শকের ভিড়, খেলোয়াড়দের দমবন্ধ করা লড়াই আর চারপাশে উচ্ছ্বাস-উল্লাস। নাগরিক ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলাকে ঘিরে এমনই উৎসবের আমেজ তৈরি হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬।
মঙ্গলবার (১০নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকা সতারু চৌপুথি সংলগ্ন মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজন করে এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট ও মা হোমিও হল চাপানীহাট এর উদ্যোগে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নাড্ডাপাড়া একাদশ বনাম বনগ্রাম একাদশ। খেলা দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন দূরদূরান্তের নানা বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত। খেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।
খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আব্দুর রাজ্জাক ইউপি সদস্য ৮নং ওয়ার্ড। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী প্রধান সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলার শাখা।উদ্বোধক ছিলেন আহসান হাবিব চৌধুরী সৈকত চেয়ারম্যান পদপ্রার্থী ঝুনাগাছচাপানী ইউনিয়ন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জিয়াউর রহমান সদ্য সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখা ও চেয়ারম্যান পদপ্রার্থী। প্রধান সমন্বয়ক ডাঃ মোশারফ হোসন চাপানীহাট, বরেন্য অতিথি ছিলেন আয়শা সিদ্দিকা ভাইস চেয়ারম্যান ডিমলা উপজেলা,সার্বিক সহযোগিতায় ছিলেন তহিদুল ইসলাম প্যানেল চেয়ারম্যান ঝুনাগাছচাপানী ইউনিয়ন, আমন্ত্রিত অতিথি ছিলেন মোকবার হোসেন বিশিষ্ট সমাজসেবক সোনাখুলী, মিজানুর রহমান সহকারী শিক্ষক সাইফোন উচ্চ বিদ্যালয়,বাবুল হোসেন সহকারী শিক্ষক আমিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিশেষ অতিথি ছিলেন খাদেমুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড।
প্রধান অতিথি গোলাম রাব্বানী প্রধান বলেন, হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। আমি বিশ্বাস করি, এই মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে।
খেলা পরিচালনা ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোজাফফর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুবত কুমার রায় মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝুনাগাছচাপানী ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ৮টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহন শেষ আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু একটি খেলার প্রতিযোগিতা নয়, ফিরবে গ্রামীণ সম্প্রীতি ও মিলনমেলার আবহ। মাঠের এই উচ্ছ্বাস নতুন প্রজন্মকে হাডুডুর প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা আরও জোরালো করবে।
আজকের ফাইনাল খেলায় সুঠিবাডী একাদশকে ২পয়েন্টে পরাজিত করে বিজয়ী হন নাড্ডাপাড়া একাদশ। খেলা শেষ অথিতিরা দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন