নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

 আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে হারুনুর রশীদ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে তিনি বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এএফসির নির্বাহী কমিটি, ফিফার মিডিয়া কমিটি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান দেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবক। তাঁর এই প্রয়াণ ক্রীড়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আজীবন কর্মনিষ্ঠা ও ক্রীড়া উন্নয়নমূলক অবদান ক্রীড়ামোদী মানুষের হৃদয়ে তাঁকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।”

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই শোক সহ্য করার মতো মানসিক শক্তি প্রার্থনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

১

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

২

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৩

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

৪

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

৫

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

৬

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

৭

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

৮

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১০

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১১

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১২

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৩

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

১৪

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

১৫

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

১৬

নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড়

১৭

সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ

১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৯

মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়

২০