নিউজ ডেস্ক
২২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই। সোমবার দিবাগত রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আবাহনী ক্রীড়া চক্রে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিছুদিন আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠা ও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ, দূরদর্শী ও অভিজ্ঞ সংগঠককে হারাল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচ বারের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের নির্বাহী কমিটিতে ছিলেন। ফুটবল ফেডারেশন, আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর পদচারণা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননাও দিয়েছে। ২০২৩ সালে পেয়েছেন প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

১

হাডুডু ফাইনাল খেলা দেখতে, দর্শকের ভীড়, ফিরে এলো হারানো ঐতিহ্য

২

দেশব্যাপী জালাও পোড়াও  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

৩

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যায়

৪

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ: প্রেস মিনিস্টার

৫

আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে করিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

৬

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি

৭

উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে

৮

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

৯

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি

১১

কালিগঞ্জে পিতাকে ফিরেপেতে সন্তানদের আকুতি!!ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১২

চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

জাপানের সফটব্যাংকের এক প্রান্তিকেই ৭০০ কোটি ডলার নিট লোকসান

১৪

গভীর রাতে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ–ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

১৫

আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

১৬

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৭

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ

১৮

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

২০