নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

কোহলির কাছে সেরা ওয়ানডে ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ৪৩ রান

আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৮ ওয়ানডে খেলেছেন ভারতের বিরাট কোহলি। ৩০৬ ইনিংসে ৫৫ সেঞ্চুরি ও ৮০ হাফ-সেঞ্চুরিতে এখন পর্যন্ত ১৫ হাজার ১৮৩ রান করেছেন তিনি। এরমধ্যে থেকে নিজের সেরা ইনিংস বেছে নিয়েছেন কোহলি।

কোন সেঞ্চুরির ইনিংস নয়, কোহলি বেছে নিয়েছেন ২০১৩ সালে বার্র্মিংহামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রানের ইনিংসকে।

আজ কোহলির ৩৮তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সকালে স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংস সম্পর্কে কথা বলেছেন কোহলি।

স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলের পক্ষ থেকে কোহলির কাছে জানতে চাওয়া হয়, সেরা ওয়ানডে ইনিংস কোনটি?

তিনি জানান, আইসিসি ইভেন্টে ভারতের শিরোপা জয়ে অবদান রাখা ইনিংসগুলোই ক্যারিয়ার সেরা। তার মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে বিপক্ষে ৪৩ রানের ইনিংসটি এক নম্বরে।

বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করে ভারত। ৬৬ রানে পঞ্চম উইকেট পতনের রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৩৩ বলে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। তিন নম্বরে নেমে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন তিনি।

জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তুলে ম্যাচ হারে ইংল্যান্ড। ৫ রানের জয়ে শিরোপা জিতে ভারত।

ব্যক্তিগত কোন অর্জন না থাকলেও, দলের শিরোপা জয়ে অবদান রাখা ইনিংসকেই ক্যারিয়ার সেরা হিসেবে বেছে নিয়েছেন কোহলি।

প্রশ্নের শুরুতে ২০১২ সালে হোবার্টে শ্রীলংকার বিপক্ষে ১৩৩ রান ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে লংকানদের বিপক্ষে করা ৪৯ বলে ৩৫ রানের মধ্যে সেরা ইনিংস বেছে নিতে বলে স্টার স্পোর্টস। এক্ষেত্রে বিশ্বকাপের ৩৫ রানকে বেছে নেন কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল লংকানদের বিপক্ষে ৬ উইকেটে জিতে ২৮ বছর পর শিরোপা জিতে ভারত।

এরপর বিশ্বকাপের ফাইনালের ঐ ইনিংসের সাথে আরও কিছু সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ১৮৩ রানের ইনিংসের মধ্যে সেরা বেছে নিতে বলা হলেও, ঐ ৩৫ রানকেই বেছে নেন কোহলি।

শেষ পর্যন্ত বিশ্বকাপের ৩৫ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ৪৩ রানকে বেছে নিতে বলা হলে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ইনিংসকে সেরা হিসেবে বেছে নেন কোহলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

২

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৩

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

৪

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

৫

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

৬

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

মাদ্রাসা ছাত্র হ/ত্যা মা/ম/লায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

৯

রাঙ্গামাটিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ

১০

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

১১

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন স্থাপন

১২

কোহলির কাছে সেরা ওয়ানডে ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ৪৩ রান

১৩

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করলেন দুদক চেয়ারম্যান

১৪

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

১৫

অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

১৬

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অ/ভিযান, ৫০ হাজার টাকা জ/রিমা/না

১৭

ডিমলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ৩০ কেজি ভিডাব্লিউ চাল বিতরণ

১৮

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি: ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৯

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

২০