নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর এলাকায় এসে শেষ হয়। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী, ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। মিছিলে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী বা স্বৈরাচারের দোসররা যেন শ্রমিক ভাইদের মধ্যে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ, জ্বালাও-পোড়াও বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বেনাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দরের ভেতরে কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারী ঢোকার চেষ্টা করলে সাথে সাথে তাদেরকে প্রতিহত করে পুলিশের হাতে সোপর্দ করার জন্য শ্রমিক ভাইদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।

শ্রমিক নেতারা বলেনম দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা প্রতিহত করবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। গার্মেন্টস শ্রমিকদের প্রতি নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান নেতারা। এ সময় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

২

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৩

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

৪

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

৫

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

৬

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

মাদ্রাসা ছাত্র হ/ত্যা মা/ম/লায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

৯

রাঙ্গামাটিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ

১০

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

১১

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন স্থাপন

১২

কোহলির কাছে সেরা ওয়ানডে ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ৪৩ রান

১৩

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করলেন দুদক চেয়ারম্যান

১৪

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

১৫

অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

১৬

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অ/ভিযান, ৫০ হাজার টাকা জ/রিমা/না

১৭

ডিমলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ৩০ কেজি ভিডাব্লিউ চাল বিতরণ

১৮

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি: ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৯

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

২০