নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন স্থাপন

পর্যটকদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বাড়াতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটাকে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিলের নেতৃত্বে সৈকতের ‘জিরো পয়েন্ট’ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ট্যুরিস্ট পুলিশ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ধুমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ও অ্যানিমেল লাভার্সসহ বিভিন্ন সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

কর্মসূচির আওতায় জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সৈকতে ময়লা-আবর্জনা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হয়।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বাসস’কে বলেন, কুয়াকাটাকে পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তবে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কর্মসূচিতে টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ ও কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

২

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৩

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

৪

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

৫

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

৬

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

মাদ্রাসা ছাত্র হ/ত্যা মা/ম/লায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

৯

রাঙ্গামাটিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ

১০

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

১১

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন স্থাপন

১২

কোহলির কাছে সেরা ওয়ানডে ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ৪৩ রান

১৩

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করলেন দুদক চেয়ারম্যান

১৪

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

১৫

অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

১৬

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অ/ভিযান, ৫০ হাজার টাকা জ/রিমা/না

১৭

ডিমলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ৩০ কেজি ভিডাব্লিউ চাল বিতরণ

১৮

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি: ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৯

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

২০