নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি(ভিজিডি) কর্মসূচির বিনা মূল্যে ৩০ কেজি পুষ্টি চাল বিতরণ করা হয়েছে । ৫নভেম্বর(বৃহস্পতিবার)সকালে এই পুষ্টি চাল বিতরণ করা হয়। ডিজিডি সুবিধাভুগী সবাই এই চাল পেয়ে খুশি। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান তহিদুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা(সচিব) গৌরাঙ্গ রায়,ইউপি সদস্য আব্দুর রশিদ, নুর ইসলাম।প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা সচিব গৌরাঙ্গ রায়ের সাথে কথা হলে তারা জানান কোন ঝামেলা ছাড়া সুষ্ঠু এবং সুন্দরভাবে ৩৮৫ জন ভিজিটি সুবিধাভোগীদের মাঝে পুষ্টি চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন