নিউজ ডেস্ক
১৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

 

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেছেন, কারখানা, সড়ক ও শ্রমিকদের আবাসস্থলসহ সর্বত্র পুলিশ নিরাপত্তা দিচ্ছে। নিরপরাধ কোনো শ্রমিককে হয়রানি করা হবে না। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফেরার এবং বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ ঢাকা রেঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। হাতেগোনা কয়েকটি কারখানা ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। ডিইপিজেডের সব কারখানাও খোলা রয়েছে এবং উৎপাদন অব্যাহত আছে।

শ্রমিকদের উদ্দেশে ডিআইজি বলেন, যেসব কারখানায় কাজ বন্ধ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা নির্ভয়ে কাজে ফিরুন। পুলিশ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। শুধু কারখানার ভেতরেই নয়, কারখানার বাইরে চলাচল এবং আবাসস্থলেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে যেসব মালিক কারখানা বন্ধ রেখেছেন, তাদেরও কারখানা খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর নতুন মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার বোর্ডের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব নেই। বর্তমান সরকারও শ্রমিকবান্ধব। ফলে শ্রমিকদের উচিত শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরে যাওয়া।

 

সাম্প্রতিক বিক্ষোভের বিষয়ে ডিআইজি বলেন, গতকাল সাভারে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তারা জানিয়েছেন, সাম্প্রতিক বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের আন্দোলন নয় এবং এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর দাবি, শ্রমিকদের আবেগকে পুঁজি করে একটি গোষ্ঠী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভারে এ-সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউই শ্রমিক নন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব ঘটনায় আশুলিয়া ও সাভার থানায় আটটি মামলা হয়েছে। অন্য ঘটনাগুলোতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।

শ্রমিকদের মধ্যে বাসাবাড়িতে ফেরার পর গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা নিয়েও কথা বলেন ডিআইজি। তিনি বলেন, শ্রমিকেরা কারখানা, রাস্তাঘাট ও নিজেদের আবাসস্থলে পূর্ণ নিরাপত্তা পাবেন। ইতোমধ্যে শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে পুলিশের মোবাইল ও টহল গাড়ি দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও চলছে। শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, পোশাকশ্রমিকেরা দেশের প্রকৃত অর্থনৈতিক যোদ্ধা। তাদের শ্রমে রপ্তানি আয় আসে এবং দেশের অর্থনীতি সচল থাকে। তাই শ্রমিকদের আবেগকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করবে। একই সঙ্গে শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

২

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৩

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

৪

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

৫

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

৬

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

মাদ্রাসা ছাত্র হ/ত্যা মা/ম/লায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

৯

রাঙ্গামাটিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ

১০

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

১১

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন স্থাপন

১২

কোহলির কাছে সেরা ওয়ানডে ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ৪৩ রান

১৩

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করলেন দুদক চেয়ারম্যান

১৪

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

১৫

অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

১৬

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অ/ভিযান, ৫০ হাজার টাকা জ/রিমা/না

১৭

ডিমলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ৩০ কেজি ভিডাব্লিউ চাল বিতরণ

১৮

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি: ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৯

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

২০