জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোনগুলো জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় উদ্ধারপূর্বক মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা।
এ সময় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারনের কল্যাণে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন