নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

গত সেপ্টেম্বরে অকল্যান্ডে বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে সেফটি ম্যাটের ওপর পড়ে ডান কাঁধে চোট পান রবীন্দ্র। তার ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। ম্যাচ খেলার মত ফিট না হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন রবীন্দ্র।

অন্যদিকে, এমআরআই স্ক্যানে হ্যামস্ট্রিংয়ে ইনজুরি ধরা পড়েছে চ্যাপম্যানের। পুরোপুরি সুস্থ হতে দুই সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন তার।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘দলের জন্য রবীন্দ্র ও চাপম্যান কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা সবাই জানি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে তারা খেলতে পারবে না, এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’

ওয়াল্টার আরও বলেন, ‘সিরিজ থেকে ছিটকে পড়ায় বেশ হতাশ চ্যাপম্যান। দ্রুত মাঠে ফিরতে চায় সে। অন্যদিকে, স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করার মত অবস্থায় পৌঁছায়নি রবীন্দ্র। এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরবেন রবীন্দ্র।’

রবীন্দ্র ও চাপম্যান ছিটকে যাওয়ায় ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই খেলবেন উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট। শুরুতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য দলে রাখা হয়েছিল তাকে।

এছাড়াও ঘরোয়া প্রতিযোগিতায় ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরমেন্সে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার হেনরি নিকোলস। দু’দিন আগেই ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিপক্ষে ১২১ বলে ১১৯ রানের নান্দনিক ইনিংস খেলেছেন নিকোলস।

সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে ডিন ফক্সক্রফটকে। ভারত ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজে খেলছেন তিনি।

আগামী ৪ নভেম্বর থেকে অকল্যান্ডের ইডেন পার্কে ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ভারত।

প্রথম তিন ম্যাচের জন্য নিউজিল্যান্ড ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ন্যাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল: মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, লুকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

১

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

২

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

৩

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

৪

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

৫

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

৮

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

৯

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

১০

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১১

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

১২

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

১৩

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

১৪

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

১৫

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১৬

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৭

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

১৮

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

২০