নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেইসাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে।

বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

১

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

২

আশুলিয়ায় সকাল থেকেই উত্তপ্ত,পু/লিশের সাথে দফায় দফায় সংঘর্ষ

৩

কলম্বিয়ায় বোমা হা/ম/লায় শিশুসহ নি/হত ৪, আ/হত ১৭

৪

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

৫

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

৬

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

৭

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

৮

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৯

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১০

ছয়ফুল্লা কান্দিতে ই/য়া/বাসহ স্বপ্না গ্রে/প্তার

১১

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১২

নওগাঁয় বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক

১৩

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

১৪

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

১৫

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

১৬

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

১৭

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

১৮

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

২০