নিউজ ডেস্ক
৫৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার প্রকাশিত আরামকোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৩৫ দশমিক ৯ বিলিয়ন সৌদি রিয়াল, যা মার্কিন ডলারে প্রায় ৩৬ দশমিক ২ বিলিয়ন। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল প্রায় ১০১ বিলিয়ন রিয়াল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি জ্বালানি পরিশোধন খাতেও মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন বড় জ্বালানি কোম্পানির আয় বেড়েছে। আরামকোর মুনাফা বৃদ্ধির পেছনেও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত সৌদি তেলবাহী জাহাজ, পাইপলাইন, তেল সংরক্ষণাগার ও শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলার তীব্রতাও বেড়েছে।

এ ছাড়া হুতি ও ইরানের তৎপরতার কারণে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই দুই নৌপথে বাধার সৃষ্টি হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রমও জটিলতার মুখে পড়েছে।

আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ. নাসের বলেছেন, চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটকে আরও তীব্র করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি

১

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২ বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ

২

রুবিওর সঙ্গে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

৩

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৪

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

৫

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

৬

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

৭

আশুলিয়ায় সকাল থেকেই উত্তপ্ত,পু/লিশের সাথে দফায় দফায় সংঘর্ষ

৮

কলম্বিয়ায় বোমা হা/ম/লায় শিশুসহ নি/হত ৪, আ/হত ১৭

৯

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

১০

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

১১

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১২

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

১৩

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৫

ছয়ফুল্লা কান্দিতে ই/য়া/বাসহ স্বপ্না গ্রে/প্তার

১৬

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১৭

নওগাঁয় বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক

১৮

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

১৯

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

২০