নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

উড়োজাহাজ ক্রয়সহ মন্ত্রণালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে গতকাল
০১ নভেম্বর, ২০২৬ (রবিবার), বিকাল ৩:০০ টায় জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ অধীনস্থ দপ্তর-সংস্থাসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

সভায় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মন্ত্রণালয় সংশ্লিষ্ট গুরুত্বপুর্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং সকল ক্রয় প্রক্রিয়া ও প্রকল্প গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।

সভায় মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিগত ২০ বছরে জবাবদিহিতার ধারাবাহিকতা বজায় না থাকায় পরিকল্পনাহীনভাবে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সরকার যেকোনো ধরনের ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রণালয়ের সব ধরণের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও উড়োজাহাজ ক্রয় প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেন, “সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও যুগোপযোগী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ৩৫টি নতুন উড়োজাহাজ ক্রয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। এখনি ক্রয়ের চুক্তি সম্পন্ন না করলে আগামী কয়েক বছর পর বিমান তীব্র উড়োজাহাজ সংকটে পড়বে। কারণ নতুন ক্রয়কৃত উড়োজাহাজ বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে এবং ততদিনে বর্তমান বহরের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে গ্রাউন্ডেড হতে থাকবে।”

তিনি আরও বলেন, উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজস্ব আয় থেকেই পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করবে; সরকার কেবল গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করছে।

বিগত সরকারের আমলের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী জানান যে, অতীতে যেসব অপ্রয়োজনীয় কেনাকাটা করা হয়েছে, তার সঠিক তদন্ত করা হবে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে।

বগুড়া বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য প্রায় ২০০০ একর জায়গার প্রয়োজন। Wide Body এয়ারক্রাফট উড্ডয়নের উপযুক্ত রানওয়ে প্রস্তুতের পরিকল্পনা করা হচ্ছে। এসময় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে নেয়ার ক্ষেত্রে স্থায়ী কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

২

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

৩

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

৫

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

৬

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

৭

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

৮

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

৯

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

১০

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১১

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১২

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

১৩

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৫

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

১৬

মা/দক ব্যবসা বন্ধ করো, নইলে ৫০নং ওয়ার্ড ছাড়ো — মা/দক ও কিশোর গ্যাং নির্মূলে আলোচনা সভায় কঠোর হুঁশিয়ারি

১৭

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

১৮

ডিমলায় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রশক্তিতে যোগদান

১৯

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

২০