নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর অভিযানে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা গেছে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে।

পরে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

১

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

২

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

৩

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

৪

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

৫

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

৮

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

৯

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

১০

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১১

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

১২

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

১৩

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

১৪

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

১৫

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১৬

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৭

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

১৮

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

২০