নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন, শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন, সিনেমা হল ও গুরুত্বপূর্ণ স্থানে দিবসটি সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হবে।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

১

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৩

ছয়ফুল্লা কান্দিতে ই/য়া/বাসহ স্বপ্না গ্রে/প্তার

৪

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

৫

নওগাঁয় বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক

৬

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

৭

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

৮

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

৯

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

১০

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

১১

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

১৪

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

১৫

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

১৬

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১৭

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

১৮

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

১৯

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

২০