” কাজী স্বাধীন “
স্টাফ রিপোটার :-
নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার করমুডাংগা ইটভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন নব আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল করমুডাংগা ইটভাটা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপগুলো সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে জানানো হয়েছে।
মন্তব্য করুন