নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

জাফর আহমেদ।।

লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনচাটিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের কারণে কুয়েত প্রবাসী নূরে আলমকে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।জান গেছে, ৭৫৩ নং দলিল মুলে ৯৩ সালে সেলিমের রহমান থেকে নাসিমা আক্তার নাজমা ৯ শতক জমিনের মালিকানা অর্জন করেন। ওই মালিকানা সুত্রে ২০২৪ সালে নাসিমা আক্তার নাজমা থেকে ৯ শতক জমিন ক্রয় করেন কুয়েত প্রবাসী নূরে আলম।

নুরে আলমের অভিযোগ, তাঁর দখলে থাকা ওই জমিনে নির্মাণ কাজে বাধা দিচ্ছে শফিকুর রহমান গং। শফিকুর রহমানের বোন রৌশন বাদী হয়ে প্রবাসী নুরে আলম, মোঃ পিনু ও মোঃ আজিম এর বিরুদ্ধে ৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে কুমিল্লার বিজ্ঞ আদালতে একটি পিআর মামলা নং ৪৯০ দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত বিরোধীয় জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন এবং সহকারী কমিশনার (ভূমি)কে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। উক্ত নির্দেশের আলোকে ভূমি অফিসের কানুনগো মোঃ মাহবুবুর রহমান ও সার্ভেয়ার ১ নভেম্বর বিকেলে সরজমিনে তদন্তে যান। এ সময় লাকসাম পৌরসভা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মজির আহমেদসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দলিল, বিএস, খারিজ খতিয়ান নুরে আলমের পক্ষে থাকা সত্ত্বেও সফিকুর রহমান গং ইচ্ছেকৃত ভাবে নুরে আলমকে হয়রানি করছে বলে মন্তব্য অনেকের।

শফিকুর রহমান গংদের বিএস রেকর্ডের প্রতি আপত্তি থাকলে তা মামলা করে সংশোধন করে নিজের জায়গা বুঝে নিতে পারতো।শফিকুর রহমান গং তা না করে জোর করে নুরে আলমের কাজে বাধা দিচ্ছে বলেও স্থানীয়দের মন্তব্য।স্থানীয়দের দাবি নুরে আলমকে শফিকুর রহমান গং বে-আইনি ভাবে বাধা দিয়ে আইনশৃঙ্খলা নষ্ট করছে।তদন্ত চলাকালীন সময়ে শফিকুর রহমান গংদের উশৃঙ্খ আচরণের কারণে তদন্ত শেষ না করেই কানুনগো এবং সার্ভেয়ার উভয় পক্ষের সকল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়ে চলে যায়।
এঅবস্থায় প্রবাসী নুরে আলম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি উঠেছে। উক্ত সমস্যাটি দ্রুত সমাধান হোক এটাই স্থানীয়দের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

১

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

২

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

৩

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

৪

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

৭

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

৮

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

৯

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১০

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

১১

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

১২

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

১৩

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

১৪

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১৫

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৬

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

১৭

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৯

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

২০