নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকতেন। ইন্ডাস্ট্রি ও দর্শকের কাছে তার চাহিদাও ছিল বেশ। কিন্তু হঠাৎ সব থেমে গেল। এ বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা গেল, মস্তিষ্কের টিউমারে আক্রান্ত অভিনেত্রী।

ফেব্রুয়ারিতেই একটি অস্ত্রোপচার করে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান। সেখানেও একটি অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। সেই থেকে বিশ্রামে আর চিকিৎসায় রয়েছেন তিনি।

এত মাস পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি? কিছুদিন ধরে ফেসবুকে ছবি, পোস্ট দিচ্ছেন অভিনেত্রী। তাই ভক্তরা অনুমান করছেন, অভিনেত্রীর অবস্থা উন্নতির দিকে। তানিয়া নিজেও সে কথাই জানালেন।

অনেক দিন পর আজ শনিবার (৩ অক্টোবর) বিকালে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজের অবস্থা জানিয়ে তানিয়া বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

তানিয়া জানান, বর্তমানে তিনি ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে রয়েছেন। সেখানে পরিবার নিয়ে ঘুরতে গেছেন। গ্রামীণ আবহে মনটাকে শান্ত করার জন্য এই সফর।

অভিনয়ে কি ফিরবেন? কবে নাগাদ ফিরবেন? এসব প্রশ্নও এসেছে তানিয়ার কমেন্ট বক্সে। জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে ভক্তদের মতামতও চেয়েছেন তানিয়া। তারা যদি বেশি আগ্রহ দেখান, তবে দ্রুত ফিরতে পারবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা: বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা।

১

ডিউক ছেড়ে আবার কোকাবুরা, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা

২

জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

৩

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

৪

মাটির সাথে দোস্তি কিংবা শখের কুমোর ঐশী

৫

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

৬

উত্তরায় প্রাইম রোজ স্কুলের দুই দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত

৭

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলার প্রস্তুতি সভা.

৮

ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ

৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ছাত্রদল-যুবদলের নেতাসহ গ্রেপ্তার ১৯

১০

তুরাগে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১১

সীমান্তে দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব করল ইসলামাবাদ

১২

সালমান খানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন, সরকারি অনুমোদনের পর মুক্তির অপেক্ষায় সিনেমা

১৩

জানভি কাপুরকে নিয়ে এআইয়ের অপব্যবহার, ক্ষুব্ধ জুনিয়র এনটিআর—দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা

১৪

এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়ায় বাড়ছে সমুদ্রপৃষ্ঠ, উপকূলে বন্যা-ভাঙনের শঙ্কা

১৫

জোনাস ব্রাদার্সের ট্যুরে প্রিয়াঙ্কা-মালতির মিষ্টি মুহূর্ত, নিকের ‘ফটো ডাম্প’ নিয়ে নেটদুনিয়ায় চর্চা

১৬

মিঠি নদী খননকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ, অভিনেতা ডিনো মোরিয়াকে ঘিরে তদন্তে নতুন তথ্য

১৭

শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের তিন অভিযান: ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

১৮

আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা,‘মিটার সবুজসহ গ্রেপ্তার ২

১৯

টঙ্গীতে যুবদলের ব্যানার টানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ

২০