মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বিসর্জনের পরের দিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জহাটে আদিবাসীদের ঐতিহাসিক ‘মিলন মেলা’ ‘বৌ মেলা’ অথবা ‘বাসিয়া হাটি’ নামে পরিচিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে গোলাপগঞ্জ দূর্গা মন্ডপ চত্বরে আসন্ন আদিবাসী মিলন মেলার প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু_এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি, ইটভাটা মালিক সমিতি সভাপতি ক রেজওয়ানুল ইসলাম রিজু।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল.
সে সময় আরও উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক আব্দুল কাদের, যুবদলের সদস্য সচিব মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী. ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন.
এলাকার ঐতিহ্যবাহী এবং স্মরনকালের মনোমুগ্ধকর আদিবাসীদের কৃষ্টি কালচার নিয়ে অনুষ্ঠিতব্য মিলন মেলায় প্রাক মিটিং-এ বিশিষ্ট ব্যবসায়ী ধনির উদ্দিন, মরিচা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রশিদুল ইসলাম, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরম, আদিবাসী নেতা পাথরাজ, দুলাল হেমরমসহ বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় অনেক জনগণ অংশ নেন।
মন্তব্য করুন