নিউজ ডেস্ক
৪৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং ও ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরেছে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পেশাগত কাজের তাগিদে বালিতে যান নুসরাত। কাজ শেষে বাড়তি কিছুদিন সেখানে অবকাশ যাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু এর মাঝেই হঠাৎ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।

সঙ্গে সঙ্গেই তাকে বালির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। প্রথমে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেও আঘাতের তীব্রতা নিয়ে অস্পষ্টতা ছিল। পরবর্তীতে অভিনেত্রীর জনসংযোগ (পিআর) টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নুসরাতের মেরুদণ্ডে গুরুতর ফাটল বা চিড় ধরেছে।

শারীরিক পরিস্থিতি বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে অবিলম্বে তাকে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নুসরাতের ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি ভক্তদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সংবেদনশীল মুহূর্তে নুসরাতের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তার সুস্থতা কামনায় যারা বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে এবং খুব শিগগিরই শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছে পিআর টিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

১

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

২

দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি 

৩

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান, আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে অনিয়ম সনাক্ত; ওয়্যারহাউজ সিলগালা

৪

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

৫

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

৬

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

৭

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

৮

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ছক? ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক গ্রেপ্তার, ঘনীভূত হচ্ছে রহস্য

৯

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

১০

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে সচেতনতা ক্যাম্প

১১

দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

১২

প্রত্যাশার পারদ ছুঁয়ে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ একটি নিশ্চিত ব্লকবাস্টার: সমালোচকের রিভিউ

১৩

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ: প্রথম ম্যাচেই টাইগারদের সামনে ইংল্যান্ড, কেমন হলো বাংলাদেশের গ্রুপ?

১৪

সোনার পদকের স্বপ্ন শেষ, মুস্তাফিজের পাশে লিটন

১৫

অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড: ঢাকা মহানগর উত্তরের তিন বিএনপি নেতা বহিষ্কার

১৬

ফ্লাইদুবাইয়ের ককপিটে রক্তক্ষয়ী হামলা: শত প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

১৭

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৯

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

২০